আইনগত নিয়মাবলি ও আচরণবিধি

ব্যবহারের সাধারণ শর্তাবলী (Terms of Service)

সর্বশেষ হালনাগাদঃ সেপ্টেম্বর ২০২৬ • মেসবুক সফটওয়্যারস লিমিটেড (Messbook Softwares Ltd.)

সচেতনতা বার্তাঃমেসবুক সফটওয়্যারস লিমিটেড পরিচালিত HostelBook, MessBook, FlatBook কিংবা Tolet.id সেবা ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে এই শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে পূর্ণ সম্মতি প্রকাশ করছেন।

১সাধারণ সম্মতি ও প্রযোজ্যতা

এই নীতিমালাটি মেসবুক সফটওয়্যারস লিমিটেড (পরবর্তীকালে "প্রতিষ্ঠান" বা "আমরা") এবং প্ল্যাটফর্ম ব্যবহারকারী যেকোনো শিক্ষার্থী, অভিভাবক, মেস সদস্য বা হোস্টেল মালিক (পরবর্তীকালে "ইউজার" বা "আপনি")-এর মধ্যে একটি বাধ্যতামূলক আইনি চুক্তি হিসেবে কার্যকর হবে।

২ইউজার অ্যাকাউন্ট ও তথ্যের নির্ভুলতা

  • অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীকে অবশ্যই সঠিক নাম, সক্রিয় মোবাইল নম্বর এবং সঠিক পরিচিতি প্রদান করতে হবে।
  • ভুয়া তথ্য দিয়ে বা অন্যের পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও লগইন ক্রেডেনশিয়াল সুরক্ষিত রাখার সম্পূর্ণ দায়ভার ব্যবহারকারীর নিজের।

৩হোস্টেল বুকিং ও পেমেন্ট নীতিমালা

  • HostelBook প্ল্যাটফর্মের মাধ্যমে হোস্টেলের বিস্তারিত সুবিধা, ছবি ও খাবারের রুটিন দেখে ইউজার সিট বা রুম বুক করতে পারবেন।
  • বুকিং প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সার্ভিস ফি বা অগ্রিম ফি আমাদের নির্ধারিত অনলাইন পেমেন্ট মেথড (যেমনঃ bKash/Nagad) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
  • যদি কোনো হোস্টেল কর্তৃপক্ষের অবহেলার কারণে বুকিং বাতিল হয় অথবা প্রতিশ্রুতি অনুযায়ী সিট প্রদান না করতে পারে, তবে আমাদের রিফান্ড নীতি অনুযায়ী তদন্ত সাপেক্ষে গ্রাহককে অর্থ ফেরত দেওয়া হবে।

৪টু-লেট ও রুমমেট বিজ্ঞাপন, ডাটা সোর্সিং এবং টেকডাউন নীতিমালা

টু-লেট ও আবাসন বিজ্ঞাপনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি প্রযোজ্য হবে:

  • বিজ্ঞাপনের সঠিকতা: ব্যবহারকারী কর্তৃক সরাসরি পোস্টকৃত বিজ্ঞাপনের ভাড়া, রুমের বিবরণ, ছবি এবং লোকেশন শতভাগ নির্ভুল ও বাস্তব হতে হবে। কোনো প্রতারণামূলক, অশালীন বা বিভ্রান্তিকর কনটেন্ট পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • পাবলিক সোর্সিং ও ফিল্ড ডাটা সংগ্রহ: প্ল্যাটফর্মে সরাসরি ইউজার পোস্টের পাশাপাশি আমাদের ফিল্ড প্রতিনিধিরা জনস্বার্থে এবং শিক্ষার্থীদের আবাসন প্রাপ্তি সহজ করার লক্ষ্যে উন্মুক্ত দেয়াল পোস্টার ও পাবলিক ডোমেইন হতে প্রাথমিক তথ্য সংগ্রহ করে টু-লেট তালিকাভুক্ত করতে পারেন।
  • স্বত্বাধিকারী কর্তৃক নিয়ন্ত্রণ ও এডিট: বিজ্ঞাপনে উল্লেখিত কন্টাক্ট নম্বরের বৈধ স্বত্বাধিকারী/ম্যানেজার যেকোনো সময় প্ল্যাটফর্মে ওটিপি (OTP) লগইনের মাধ্যমে সংশ্লিষ্ট টু-লেটটি সরাসরি এডিট, তথ্য আপডেট বা ডিলিট করার পূর্ণ অধিকার সংরক্ষণ করেন।
  • মালিকানা দাবি ও টেকডাউন (Claim & Take Down): যেকোনো বাড়িওয়ালা বা প্রোপার্টি স্বত্বাধিকারী উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে তাদের প্রোপার্টির পূর্ণ মালিকানা দাবি করতে পারেন অথবা তাৎক্ষণিকভাবে টু-লেট বিজ্ঞপ্তিটি প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার বা অপসারণের অনুরোধ জানাতে পারেন।
  • কর্তৃপক্ষ যেকোনো অসঙ্গতিপূর্ণ বা নীতিমালা পরিপন্থী বিজ্ঞাপন কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সাময়িকভাবে বা স্থায়ীভাবে স্থগিত করার অধিকার রাখে।

৫মেস ও মিল ম্যানেজার সেবা

MessBook ডিজিটাল মেস ম্যানেজার শুধুমাত্র মেসের অভ্যন্তরীণ হিসাব (মিল, বাজার খরচ, ফিক্সড বিল) স্বচ্ছ ও সহজতর করার জন্য একটি প্রযুক্তিগত হাতিয়ার। মেস সদস্যদের পারস্পরিক কোনো আর্থিক বিরোধ বা বকেয়া ভাড়ার জন্য মেসবুক সফটওয়্যারস লিমিটেড কোনো আর্থিক দায় বহন করবে না।

৬নিষিদ্ধ কার্যকলাপ ও সাইবার অপরাধ

প্ল্যাটফর্মে যেকোনো ধরণের ক্ষতিকারক কোড (যেমনঃ SQL Injection, XSS, ভাইরাস বা ম্যালওয়্যার) আপলোড করা, স্বয়ংক্রিয় বট বা স্ক্র্যাপার চালানো এবং সিস্টেমের অননুমোদিত অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা বাংলাদেশ সাইবার সুরক্ষা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৭আইন ও বিচারিক অধিক্ষেত্র

এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত ও ব্যাখ্যায়িত হবে। এই প্ল্যাটফর্ম সম্পর্কিত যেকোনো আইনি বিরোধ ঢাকার সংশ্লিষ্ট উপযুক্ত আদালতের এখতিয়ারাধীন থাকবে।

শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চান?

আমাদের সাপোর্ট টিম আপনার যেকোনো জিজ্ঞাসার উত্তর দিতে সর্বদা প্রস্তুত

হেল্পলাইনে যোগাযোগ করুন
HostelBook

হোস্টেলবুক বাংলাদেশের সেরা স্টুডেন্ট ও ভর্তি কোচিং হোস্টেল বুকিং প্ল্যাটফর্ম। ঢাকার সকল শীর্ষ কোচিং ও ক্যাম্পাসের কাছে ভেরিফাইড হোস্টেল খুঁজুন ও বুক করুন।

© 2026Messbook Softwares Ltd. সর্বস্বত্ব সংরক্ষিত।
  • Facebook
  • Instagram
  • LinkedIn
  • Twitter