হোস্টেল খোঁজা, সিট বুকিং, মেসের মিল হিসাব কিংবা টু-লেট বিজ্ঞাপন - এক ছাদের নিচে সব সমস্যার সহজ এবং প্রযুক্তিগত সমাধান।
প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, কলেজ কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকায় আসেন। নতুন শহরে এসে পছন্দমতো নিরাপদ হোস্টেল বা মেস খুঁজে পাওয়া একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।
এই সংকট স্থায়ীভাবে দূর করার লক্ষ্য নিয়ে মেসবুক সফটওয়্যারস লিমিটেড গড়ে তোলে একটি সমন্বিত প্রযুক্তি প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে একটি স্বচ্ছ, নিরাপদ এবং যাচাইকৃত আবাসন ব্যবস্থা উপহার দেওয়া।
তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশের সকল হোস্টেল ও মেসকে একটি ডিজিটাল নেটওয়ার্কে এনে সহজ বুকিং নিশ্চিত করা।
বাংলাদেশের আবাসন ও ব্যাচেলর লাইফস্টাইলের এক নম্বর নির্ভরযোগ্য ও স্বয়ংসম্পূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
বিশেষ করে ছাত্রী হোস্টেল এবং নারীদের জন্য নারী পরিচালিকা পরিচালিত সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত বাসস্থান সরবরাহ।
কোনো ধরনের অতিরিক্ত হিডেন চার্জ নেই। মেসের মিল ও বাজারের প্রতি পয়সার স্বচ্ছ ডিজিটাল ট্র্যাকিং।
প্রতিটি প্রয়োজনীয়তার জন্য রয়েছে আমাদের ডেডিকেটেড বিশেষায়িত সেবা
ভর্তি কোচিং ও ক্যাম্পাস সংলগ্ন ঢাকা ও প্রধান শহরের যাচাইকৃত ছাত্র ও ছাত্রী হোস্টেল সরাসরি বুকিং করার প্ল্যাটফর্ম।
ডিজিটাল মেস ও মিল ম্যানেজার। প্রতিদিনের মিল গণনা, বাজার খরচ ও মেম্বারদের ব্যালেন্স শিটের স্বয়ংক্রিয় সফটওয়্যার।
ব্যাচেলর ও পরিবার উভয়ের জন্য সাবলেট, ব্যাচেলর ফ্ল্যাট এবং আবাসিক বাসা ভাড়ার ডিজিটাল প্ল্যাটফর্ম।
বাংলাদেশের সেন্ট্রাল টু-লেট বিজ্ঞাপন ডিরেক্টরি ও ডিজিটাল কিউআর বোর্ড। দেয়ালে পোস্টার না লাগিয়ে সহজে বাড়ি বা সিট ভাড়া দেওয়ার স্মার্ট প্ল্যাটফর্ম।
লেভেল ১৪, আইসিটি টাওয়ার (E-14/X), আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ।